Thursday, 23 July 2020

Class 9 Life Science (Model Activity Task/ মডেল অ্যাক্টিভিটি টেস্ক) Part :-1

নবম শ্রেণির ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই অ্যাক্টিভিটি ট্রাকের প্রশ্ন-উত্তর প্রকাশ করা হলো। সকল ছাত্র-ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ তোমরা বাড়িতে বসে পড়াশোনা করছো।


১) মাইটোকনড্রিয়ার একটি পরিচ্ছন্ন চিত্র ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করা হলো

উত্তর


2) নিম্নলিখিত শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে মনেরা ও প্ল্যান্টি রাজ্যের পার্থক্য । হাঙ্গর যে শ্রেণীর অন্তর্গত সেই শ্রেণীর তিনটি বৈশিষ্ট্য 


উত্তর
পার্থক্য :-

হাঙ্গর কনড্রিকথিস ( Chondrichthyes) শ্রেণীর প্রানী
বৈশিষ্ট্য :- 

  • দেহ আণুবীক্ষণিক প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত।
  • অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়।
  • লেজ হেটারোসার্কাল প্রকৃতির।
  • এই শ্রেণীর প্রাণীদের দেহে কোন পটকা থাকে না।


৩) সিউডোসিলোমযুক্ত একটি প্রাণীর নাম লেখো এবং ওই প্রাণীটি যে পর্বের অন্তর্গত তার দুটি বৈশিষ্ট্য। আরশোলার অর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে দুটি যুক্তি।

উত্তর

সিউডোসিলোমযুক্ত একটি প্রাণীর নাম :- গোলকৃমি
পর্ব :- নিমাটোডা
বৈশিষ্ট্য :-

  • দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত।
  • রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত।
  • এই পর্বের প্রাণীদের নলাকার দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং সিউডোসিলোম থাকে।
  • পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত

আরশোলার অর্থ্রোপোডা পর্বে অন্তর্ভুক্তির সপক্ষে যুক্তি :-

  • এই পর্বের প্রাণীদের দেহ খন্ড যুক্ত হয় এবং প্রতি খন্ডকে একজোড়া সন্ধিল উপাঙ্গ থাকে যা আরশোলাতেও বর্তমান।
  • এই পর্বের প্রাণীদের দেহে হিমোসিল বা দেহগহ্বর থাকে যা আরশোলাতেও বর্তমান।
  • এই পর্বের প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।
  • এই পর্বের প্রাণীদের অধিকাংশ ক্ষেত্রেই পুঞ্জাক্ষি থাকে এবং আরশোলার ক্ষেত্রেও পুঞ্জাক্ষি দেখা যায়।


৪) মানব দেহে ভিটামিন A ও ভিটামিন D এর ভূমিকা উল্লেখ করো। ভাজক কলার বৈশিষ্ট্য লেখো

উত্তর

ভিটামিন A এর ভূমিকা :-

  • ভিটামিন A ত্বক চকচকে রাখে তাই একে গ্ল্যামার ভিটামিন ও বলা হয়।
  • ভিটামিন A স্নায়ু কলার পুষ্টি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে।
  • রোগ সংক্রমণ প্রতিরোধ করে।

ভিটামিন D এর ভূমিকা :- 

  • ভিটামিন D অস্থি ও দাঁত গঠন ও শক্ত করতে সাহায্য করে।
  • ভিটামিন D রিকেট রোগ প্রতিরোধ করে।
  • ভিটামিন D ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে।

ভাজক কলার বৈশিষ্ট্য :-

  • কোষপ্রাচীর খুব পাতলা। গৌণ কোশপ্রাচীর স্তর অনুপস্থিত।
  • কোশগুলি গোলাকার, ডিম্বাকার অথবা বহুভুজাকার।
  • কোশগুলি সর্বদাই বিভাজনের সক্ষম।
  • প্রতিটি কোশে একটি বড়ো ও সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে।

No comments:

Post a Comment

Class 9 Life Science (Model Activity Task/ মডেল অ্যাক্টিভিটি টেস্ক) Part :-1

নবম শ্রেণির ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই অ্যাক্টিভিটি ট্রাকের প্রশ্ন-উত্তর প্রকাশ করা হলো। সকল ছাত্র-ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ তোমরা বাড়িতে ব...